
ভালবাসার প্রত্যাখান
সেদিন প্রভাতে গিয়েছিলাম
সূর্য হয়ে তোমার দ্বারে....
সূর্যের কোমল আদর দিতে তোমার গালে
তুমি ঘুমিয়েছিলে.........
বিশ্বাস করো আমি পারিনি!!!
তোমার জানালার পর্দা আর তোমার ঐ রাগ,
বাঁধা দিচ্ছিল বার বার।
তপ্ত সূর্য হয়ে ফিরেছি সেদিন।
সেদিন বিকেলে......
যখন তুমি তোমার ছাঁদে
কফির মগ হাতে গোধূলির রঙে আমায় খুঁজছিলে,
বিশ্বাস করো আবিরের ঐ রঙের মাঝে আমি ছিলাম না।
তোমার মুখের উপর চুলগুলো উড়িয়ে উড়িয়ে
যে বাতাসটা তোমার গালে আছড়ে পড়ছিল,
বিশ্বাস কর ঐ বাতাসের মাঝেই আমি ছিলাম!!!
তুমি আমাকে চিনতে পারনি,
তাই তো বার বার চুল গুলো সরিয়ে দিচ্ছিলে।
বার বার চেষ্টা করেও যখন ব্যর্থ আমি
পৌঁছচ্ছে তোমার হৃদয়ে
দূর থেকে নাহয় দেখব তোমায় তপ্ত সূর্য হয়ে
ভালবাসবো আমি বাতাসের মাঝে মিশে।
রচনাকাল ১৬-০৭/২০১৮
0 মন্তব্যসমূহ